আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
আপনাদের প্রোডাক্টগুলো কোথা থেকে এবং কতদিনের মধ্যে ডেলিভারি করা হয়?
আমাদের চাল, ডাল, ঘি ও খাঁটি মশলাসহ বিভিন্ন গ্রামীন পণ্য সরাসরি কুড়িগ্রাম জেলা থেকে কুরিয়ার করা হয়। এই পণ্যগুলো হাতে পেতে আপনার ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে। অন্যদিকে, আমাদের স্মার্ট গ্যাজেট বা PSP সেকশনের পণ্যগুলো ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ হাব থেকে ডেলিভারি করা হয়, যা ঢাকার ভেতর ১-২ দিন এবং ঢাকার বাইরে ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন।
আপনাদের ডেলিভারি চার্জ কত?
আমাদের ডেলিভারি চার্জ পণ্যের ধরন এবং ওজনের ওপর নির্ভর করে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ডেলিভারি হওয়া সাধারণ পণ্যের জন্য চার্জ ৬০ টাকা। তবে কুড়িগ্রাম থেকে আসা চাল বা ভারী অর্গানিক পণ্যের ক্ষেত্রে ওজনের ওপর ভিত্তি করে কুরিয়ার চার্জ এবং কন্ডিশন ফি কিছুটা কম-বেশি হতে পারে। অর্ডার কনফার্ম করার সময় আমাদের প্রতিনিধি আপনাকে সঠিক চার্জটি জানিয়ে দেবেন।
আমি যদি একই সাথে চাল এবং গ্যাজেট আইটেম অর্ডার করি, তবে কি একসাথে ডেলিভারি পাবো?
যেহেতু আমাদের গ্রাম্য পণ্যগুলো সরাসরি কুড়িগ্রাম থেকে এবং গ্যাজেট আইটেমগুলো ঢাকা/নারায়ণগঞ্জ হাব থেকে পাঠানো হয়, তাই একই অর্ডারে দুটি ভিন্ন ক্যাটাগরির পণ্য থাকলে সেগুলো আপনার কাছে আলাদা আলাদা কুরিয়ারে বা আলাদা দিনে পৌঁছাতে পারে। তবে এর জন্য আপনার বাড়তি কোনো দুশ্চিন্তার কারণ নেই, আমাদের টিম প্রতিটি প্রোডাক্টের ট্র্যাকিং আপডেট আপনাকে জানিয়ে দেবে।
আমি কীভাবে আমার অর্ডারটি ট্র্যাক করব?
আমাদের ওয়েবসাইটের ফুটার মেনুর “Quick Link” থেকে সরাসরি “Track Order” পেজে যান। সেখানে আপনার অর্ডার আইডি এবং বিলিং ইমেইল দিয়ে খুব সহজেই আপনার প্রোডাক্টের লাইভ স্ট্যাটাস জানতে পারবেন।
এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে 01600844840 নাম্বারে যোগাযোগ কর জানতে পারবেন।
আপনাদের এখানে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা আছে কি?
হ্যাঁ! এসপিএস বাজার-এ পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বা পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সম্পূর্ণ সুবিধা রয়েছে।
অর্ডার করার জন্য কি অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক?
না, অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি অর্ডার করতে পারবেন। তবে বিশেষ ডিসকাউন্ট কুপন বা অফারের সুবিধা নিতে হলে অবশ্যই সাইন-আপ করে অর্ডার করতে হবে।
আপনার জিজ্ঞাসা কি এখানে নেই? সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন!
📞 হটলাইন: 01600844840
✉️ ইমেইল: spsbazarinfo@gmail.com
- 🌐 ফেসবুক পেজ: spsbazar
